About

Founded by Sufi Sadhok Anwarul Haq, blessed by Sufi Sadhok Sheikh Abdul Hanif…. Haqqani  Mission Vidyapith & Mohavidyalaya is an unique, religion-based, non-political ideal educational institution operated by Haqqani  Mission Bangladesh under the principles of Work, Humanity, and Peace. It is approved by the Ministry of Education and enlisted under MPO.

বাণী

নাসিমা করিম

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

সূফী সাধক আনোয়ারুল হুক আশীর্বাদপুষ্ট-সূফী সাধক শেখ আবদুল হানিফ প্রতিষ্ঠিত হাক্কানী মিশন বিদ্যাপীঠ ও মহাবিদ্যালয় হাক্কানী মিশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৩ সনে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ তিনজন মহান সাধকের স্বপ্ন ও আদর্শে গঠিত। দীর্ঘ ৩০ বছর যাবত ঢাকার পাইকপাড়ায় অবস্থিত বিদ্যাপীঠটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। কর্ম, মানবতা ও শান্তি এই তিনটি মূলমন্ত্রকে ধারণ করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান হতে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন চিন্তাধারায় শিক্ষা প্রদান করে মানবতাকে মহান ব্রত হিসেবে ধারণ করে এলাকার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ঝরে পড়া ও সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদের মধ্যে পরম মমতায় ও যত্ন সহকারে বিদ্যা দান করে যাচ্ছেন বিদ্যাপীঠের সম্মানিত শিক্ষকমন্ডলী। শিক্ষকরা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করে একজন ভবিষ্যত আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াস অব্যাহত রাখছেন প্রতিনিয়ত। তাই শিক্ষকদের কাউন্সিলর হিসেবে পরিচিত করা হয়। বিদ্যাপীঠে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় পাঠদান করিয়ে একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে একজন দক্ষ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় যার ফলে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও তাদের প্রতিভা প্রদর্শনের জন্য উপযোগী হয়ে উঠছে। আমি বিদ্যাপীঠের সর্বাধিক সাফল্য কামনা করছি।

Haqqani  Mission Vidyapith & Mohavidyalaya

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart like mine.

TEACHERS
0
Years
0
STUDENTS
0
PASSING RATE
0 %
COMPUTER LAB
0
PLAYGROUND
0

বিদ্যাপীঠ সঙ্গীত

কথা ও সুর:  মোঃ আব্দুস সামাদ
উপাধ্যক্ষ, হাক্কানী মিশন বিদ্যাপীঠ ও মহাবিদ্যালয়।

আমাদের প্রিয় বিদ্যাপীঠ
হাক্কানী মিশন বিদ্যাপীঠ।
সূফী সাধকের বিদ্যাপীঠ
হাক্কানী মিশন বিদ্যাপীঠ।
আমার মায়ের মত বিদ্যাপীঠ
হাক্কানী মিশন বিদ্যাপীঠ।।

সূফী সাধকেরা গড়েছে তোমাকে
আমাদের প্রয়োজনে,
চেতনায় আমরা উঠবো জেগে
মানবতার আহবানে।
যত ঝড় আসুক থাকবো মোরা
সত্যের পথেই ঠিক ।।

হাক্কানী মিশন বিদ্যাপীঠ
আমাদের প্রিয় বিদ্যাপীঠ।
আমাদের প্রিয় বিদ্যাপীঠ
হাক্কানী মিশন বিদ্যাপীঠ ।।

কর্ম মানবতা শান্তি
ছড়াবো এই ভুবনে,
জ্যোতির্ময়ের আলো ছড়াবো মোরা
আলোহীন সব নগরে ।
ধনী গরীবের রাখবোনা ভেদাভেদ
সত্য মানুষ হব ঠিক।।

হাক্কানী মিশন বিদ্যাপীঠ
আমাদের প্রিয় বিদ্যাপীঠ।
আমাদের প্রিয় বিদ্যাপীঠ
হাক্কানী মিশন বিদ্যাপীঠ।
হাক্কানী সাধকের বিদ্যাপীঠ
হাক্কানী মিশন বিদ্যাপীঠ।
সূফী সাধকের বিদ্যাপীঠ
হাক্কানী মিশন বিদ্যাপীঠ।।

Get in touch

Get in touch for any kind of help and informations

Address

244 South Paikpara, Mirpur, Dhaka-1216.

Call Us

02-226622401
01924052943
01954755900

Mail us for information

hmvidyapith@yahoo.com

Reach Us