সূফি সাধক আবু আলী আকতার উদ্দিন

  • জ্ঞান অর্জনে বই কেতাব হতে মানুষ কেতাব উত্তম।

  • সকল কর্মের প্রারম্ভেই তুমি তোমার আল্লাহকে অবশ্যই স্মরণ করিও।

  • আত্মকর্ম বিশ্লেষণে ব্রত নিলে সঠিক পথের সন্ধান পাওয়া যাবে।

  • সত্য দেখার আগে সত্য নিজের জীবনে প্রতিষ্ঠা করা শ্রেয়।

  • তোমরা কর্মের মধ্যে প্রতারণা করিও না, প্রতারণা সব অপরাধকে বাড়িয়ে তোলে।

সূফি সাধক আনোয়ারুল হক

  • নিজের বিচার নিজে কর রাত্রিদিনে।

  • তুমি সেই ফুল হও—যে ফুল প্রস্ফুটিত হয় কিন্তু ঝরে যায় না।

  • প্রশংসাকারী হও তাহলে প্রশংসিত হতে পারবে।

  • প্রত্যেক ব্যক্তিই তার স্বীয় কর্ম বৃত্তের মধ্যে আবদ্ধ থাকিবে।

  • যে ব্যক্তি মনে ও মুখে এক নয় তার এবাদত শুদ্ধ নয়।

সূফি সাধক শেখ আবদুল হানিফ

  • সত্য বলুন, সত্যের উপর প্রতিষ্ঠিত হোন, নিজে বাঁচুন, দেশ ও জাতিকে বাঁচান।

  • কখনও নিজেকে অপরের সঙ্গে তুলনা করো না, যদি কর তাতে তুমি নিজেকেই অপমানিত করলে—যা আল্লাহ্‌ ভালবাসেন না।

  • একজনের কথা অপরজনের কাছে সঠিক প্রকাশ করতে না পারলে তুমি নিজেই মিথ্যাবাদী হবে।

  • কষ্ট ও ক্ষতির পর মানুষ বিনয়ী ও জ্ঞানী হয়।

  • তুমি যতই তোমার প্রতিটি কর্মের বিশ্লেষণ করবে ততই তোমার আত্মিক উন্নতি হবে।