বিদ্যাপীঠের বৈশিষ্ট্য:

* একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য সৎ ও দক্ষ নাগরিক যোগান দেয়া।
* উন্নত প্রযুক্তির সাহায্যে শিক্ষাদান। যেমন: কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ভিডিও প্রদর্শনী ও ডিভিডি ইত্যাদি।
* কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করা।
* উন্নত শিক্ষাদানের উদ্দেশ্যে অত্যাধুনিক শ্রেণিকক্ষ ও মানসম্পন্ন পরিবেশ।
* উচ্চশিক্ষিত, অভিজ্ঞ, আন্তরিক এবং যত্নশীল শিক্ষক।
* সকল পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা।
* মেধাবী এবং গরীব ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা।
* শিক্ষার্থীদের মানোন্নয়নের লক্ষ্যে মাসিক ও প্রতি পার্বিক পরীক্ষার পূর্বে নিয়মিত অভিভাবক সভা।
* বিভিন্ন জাতীয় দিবসগুলো মর্যাদার সঙ্গে পালন করা।
* চিত্রাঙ্কন, আবৃত্তি, বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা।
* প্রতি পার্বিক পরীক্ষা চলাকালীন সময়ে হোম ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ও উৎসাহিত করা।
* ছাত্র- ছাত্রীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা।
* প্রতি বছর ঐতিহাসিক দর্শনীয় স্থানে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরের আয়োজন করা।

বাণী: জ্ঞানী-গুণীজন কারো মন্দ গায় না-বিপথগামীও করে না, যারা বুঝে না তারা অজ্ঞ, শিক্ষিত হলে হবে কি।
-সুফি সাধক আনোয়ারুল হক।