
নাসিমা করিম
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
সূফী সাধক আনোয়ারুল হুক আশীর্বাদপুষ্ট-সূফী সাধক শেখ আবদুল হানিফ প্রতিষ্ঠিত হাক্কানী মিশন বিদ্যাপীঠ ও মহাবিদ্যালয় হাক্কানী মিশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৩ সনে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ তিনজন মহান সাধকের স্বপ্ন ও আদর্শে গঠিত। দীর্ঘ ৩০ বছর যাবত ঢাকার পাইকপাড়ায় অবস্থিত বিদ্যাপীঠটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। কর্ম, মানবতা ও শান্তি এই তিনটি মূলমন্ত্রকে ধারণ করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান হতে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন চিন্তাধারায় শিক্ষা প্রদান করে মানবতাকে মহান ব্রত হিসেবে ধারণ করে এলাকার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ঝরে পড়া ও সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদের মধ্যে পরম মমতায় ও যত্ন সহকারে বিদ্যা দান করে যাচ্ছেন বিদ্যাপীঠের সম্মানিত শিক্ষকমন্ডলী। শিক্ষকরা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করে একজন ভবিষ্যত আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াস অব্যাহত রাখছেন প্রতিনিয়ত। তাই শিক্ষকদের কাউন্সিলর হিসেবে পরিচিত করা হয়। বিদ্যাপীঠে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় পাঠদান করিয়ে একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে একজন দক্ষ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় যার ফলে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও তাদের প্রতিভা প্রদর্শনের জন্য উপযোগী হয়ে উঠছে। আমি বিদ্যাপীঠের সর্বাধিক সাফল্য কামনা করছি।