সভাপতি মহোদয়ের বক্তব্য:
সুফী সাধক আনোয়ারুল হক আশীর্বাদপুষ্ট – সুফী সাধক শেখ আবদুল হানিফ প্রতিষ্ঠিত হাক্কানী মিশন বিদ্যাপীঠ ও মহাবিদ্যালয়।
হাক্কানী মিশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত একটি স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৯৩ সাল থেকে অত্র এলাকার (দক্ষিণ পাইকপাড়া, মিরপুর, ঢাকা) দরিদ্র, সুবিধা বঞ্চিত, ঝরেপড়া, মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানদের মাঝে বিনা বেতনে, অর্ধবেতনে এবং সামান্য বেতনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের সৎ এবং সুনাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা। ছাত্র-ছাত্রীদের সৎ এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠার জন্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, প্রয়োজন নীতিশিক্ষা। এদিকে লক্ষ্য রেখেই নীতিশিক্ষাকে পাঠ্যবিষয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে।এই প্রতিষ্ঠানে বর্তমান বিশ্বের চাহিদার কথা চিন্তা করে ছাত্র-ছাত্রীদের দক্ষ জনশক্তিকে পরিণত করার লক্ষ্যে সাধারণ শিক্ষার পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দুই বছর মেয়াদী এসএসসি ভোকেশলাল শিক্ষাক্রম এবং এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রম চালু করা হয়েছে এই প্রতিষ্ঠানে। মহান সৃষ্টিকর্তার কৃপায় এবং সাধকদের আশীর্বাদে আমাদের এই প্রচেষ্টা দেশ এবং জাতি গঠনে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে।