সূফী সাধক আনোয়ারুল হক আশীর্বাদপুষ্ট-সূফী সাধক শেখ আবদুল হানিফ প্রতিষ্ঠিত হাক্কানী মিশন বিদ্যাপীঠ ও মহাবিদ্যালয় প্রাঙ্গণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় জাঁকজমক ও অত্যন্ত আনন্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে এ বছরের নবীন ছাত্র – ছাত্রীদের গোলাপ ফুল, চকলেট ও বেলুন দিয়ে বরণ করে নেন পুরাতন ছাত্র – ছাত্রী ও শ্রেণি শিক্ষকবৃন্দ। । বর্ণিল আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা শিক্ষা অফিসের সম্মানিত সহকারী শিক্ষা অফিসার জনাব নুসরাত জাহান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন হাক্কানী মিশন বাংলাদেশের সম্মানিত মহাসচিব জনাব এস এম সালেহ আল দীন, মিশন অতিথি জনাব হামিম, ব্যবস্থাপনা কমিটির সম্মানিত অভিভাবক প্রতিনিধি জনাব জোসনা আক্তার, সম্মানিত সদস্য জনাব শাহ শেখ মজলিশ ফুয়াদ, সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা এবং মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।